ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় ৬৫ লাখ ৮৩ হাজার মৃত্যু দেখল বিশ্ব

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় সাড়ে ছয়শো মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে সংক্রমিতের সংখ্যা দেড় লাখের নিচে নেমে এসেছে।


এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল তাইওয়ানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে ফ্রান্সের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- রাশিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান এবং ইতালি। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৩০ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬৫ লাখ ৮৩ হাজারে পৌঁছে গেছে।


মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮৩ হাজার ৭১৫ জনে পৌঁছেছে।


নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ১২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬০ হাজারের বেশি। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩ কোটি ৩০ লাখ ৬২ হাজার ২৩৫ জনে দাঁড়িয়েছে।


এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল তাইওয়ানের জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৫৭ জন। আর মারা গেছেন ৬২ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৭৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ১২ হাজার ৩৮৫ জনের।


অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ফ্রান্স। শেষ এক দিনে ফরাসি ভূখণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৬৬ লাখ ছয় হাজার ৭২৮ জন করোনার থাবায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৫৬ হাজার ৫০৯ জন রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।


করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন চার হাজার ৬৩ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৮১৫ জনে পৌঁছেছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৭১৩ জনের।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ads
ads
ads

Our Facebook Page

↑